আজকাল ওয়েবডেস্কঃ লেবু-নুন মাখানো ভুট্টা ভাজা, আবার কখনও মাখন ও মশলা দিয়ে সেদ্ধ ভুট্টা। ভুট্টা খেলে অনেক ক্ষণ পর্যন্ত পেটও ভর্তি থাকে। তবে ভুট্টা খেতে রোজ তো সিনেমা হলে যাওয়া যায় না। বাড়িতে বা অফিসে বিকেল-সন্ধ্যায় অল্প খিদে পেলে, চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে ভুট্টা খাওয়াই যায়। পুষ্টিবিদেরা বলছেন, ভুট্টার পুষ্টিগুণ কম নয়। ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই খাবার কেন খাবেন তা ভাল করে জেনে রাখুন।এই ভুট্টা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষন উপযোগী। সেদ্ধ হোক বা ভাজা, যে আকারেই আপনি ভুট্টা খান না কেন, এই খাবার আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। বিকালবেলা ঘুরতে বেরিয়ে ভুট্টা খান বা বাচ্চাদের সন্ধেবেলায় ছোট্ট খিদে মেটাতে এই ফল ভীষন উপকারী ও মজাদার। সেদ্ধ হোক বা ভাজা, যে আকারেই আপনি ভুট্টা খান না কেন, এই খাবার আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। ভুট্টার মধ্যে ফাইবার রয়েছে, যা হজমে সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে ভুট্টা। খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদরোগের ঝুঁকি বাড়ে। ভুট্টায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমায়।
ভুট্টার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। তাই ভুট্টা খাওয়া মাত্র আপনি এনার্জি পাবেন কাজ করার। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, জিমে গিয়ে কসরত করেন, তাঁদের ডায়েটে ভুট্টা রাখা জরুরি। সকালের জলখাবারেও আপনি ভুট্টা রাখতে পারেন।
ওজনকে বশে রাখতে চাইলে ভুট্টা খান। ভুট্টায় থাকা ফাইবার আপনার পেটকে দীর্ঘক্ষণ ভর্তি রাখে। এতে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকেও দূরে থাকতে পারবেন। স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে খেতে পারেন ভুট্টা সেদ্ধ।
ভুট্টার মধ্যে লুটেন ও জিয়েক্সানথন নামের দুটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো চোখের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। বিশেষত, বয়সজনিত কারণে চোখে যে সব সমস্যা দেখা দেয়, সেগুলোর ঝুঁকি কমায়।
