ঋতুস্রাবের আগের দিনগুলো কি কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হয়? অস্বাভাবিক আবেগপ্রবণ হয়ে যান? এমনকি ছোট ছোট বিষয় বিরক্ত বোধ করেন অথবা দুঃখ পান, তাহলে এটা নিছক আপনার মনের ভুল না৷ 

ঋতুস্রাবের আগে অনেক মহিলারই মানসিক দিক থেকে এই বিক্ষিপ্ত অনুভূতি হয়।  এর কারণ সেই সময় অত্যন্ত দ্রুত পরিবর্তন ঘটে বিভিন্ন হরমোনের৷ 

হরমোনের মাত্রার হেরফের হলে তা মেজাজ, সিদ্ধান্ত গ্রহণ এবং মনোযোগকে প্রভাবিত করতে পারে, এমনকি নিয়মিত জীবনযাত্রাকেও কঠিন করে তোলে৷ 

 বিশেষজ্ঞরা মহিলাদের এই শারীরিক মানসিক টালমাটাল অবস্থাকে লুটিয়াল ফেজ বলে ব্যাখ্যা করেছেন৷ লুটিয়াল ফেজ হল মাসিক চক্রের (সাধারণত ১৫ থেকে ২৮ দিন) শেষ, প্রায় ১৪ দিনের পর্যায়। এটা ডিম্বাণুতে ডিম তৈরি হওয়ার প্রক্রিয়ার একেবারে শুরু থেকে ঋতুচক্র শেষ হওয়া পর্যন্ত সময়কাকে বোঝায়। 

এই সময় দেহে প্রোজেস্টেরনের মাত্রা বেশি থাকে৷  এটি জরায়ুকে গর্ভাবস্থার জন্য প্রস্তুত করে। তাই জরায়ু এই সময় প্রায়শই ফুলে যায়৷ 

মুখে ব্রণ হয়৷ স্তনের কোমলতা কমে যায় বিশেষত স্তনবৃন্ত শক্ত হয়ে যায় এবং ব্যথাও হয়৷ এই সময়  নিষেক না হলে মেজাজের পরিবর্তন দেখা দেয়৷  

লুটিয়াল ফেজের শুরু থেকে শেষ পর্যন্ত হরমোনের পরিবর্তন হয়৷ এই সময় ইস্ট্রোজেনের মাত্রা সর্বনিম্ন থাকে। ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার ফলে ডোপামিনের ক্ষরণ কমে যায়৷ এর ফলেই মহিলারা এই সময় গঠনমূলক ভাবনাচিন্তা করতে বাধা পায় এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যা হয় মহিলাদের৷ 

ডোপামিন মানসিক খুশি মানসিক স্থিরতা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ কার্যকরী।  যেহেতু ঋতুচক্র চলাকালীন এবং ঋতুচক্র শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই ডোপামিন হরমোনের ঘাটতি দেখা যায় তাই মহিলারা এই সময় মানসিক সংবেদনশীল হয়ে পড়েন৷ যুক্তিবুদ্ধি দিয়ে ভাবার পরিবর্তে সামান্য বিষয় অভিমান হয়৷ এই সময় কোনও জটিল বিষয় ভাবা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভাল বলে মনে করেন বিশেষজ্ঞেরা৷