আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। সোমবার সন্ধেয় এই সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু অসুস্থ থাকায় তিনি বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে গত শুক্রবার থেকে চিকিৎসাধীন। সোমবার সন্ধেয় চিকিৎসকদের নিয়ে গড়া মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার। তাঁর অবস্থা স্থিতিশীল। কবে ছাড়া হবে তা অবশ্য জানানো হয়নি। এই পরিস্থিতিতে ইডির আর জ্যোতিপ্রিয়কে জেরার ক্ষেত্রে বাধা রইল না। জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে কী কী পরীক্ষা হয়েছে, তা সোমবার আদালতে জমা দিয়েছে ইডি। এরপর সন্ধেয় জানানো হল হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত।
Ration Distribution Case: অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে জ্যোতিপ্রিয়কে
















