আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককে তলব করল ইডি।
প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হয়েছেন এক মাসেরও বেশি হল। রেশন দুর্নীতির ঘটনায় আর কারা কারা জড়িত–গোটাটাই জানতে চাইছে ইডি। আর তাই তলব করা হল জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষক জয়শঙ্করকে। এদিকে, জ্যোতিপ্রিয় ছাড়াও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক লেনদেনের উপরও নজর রেখেছে ইডি। এদিকে, রেশন বন্টন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানের জেল হেফাজতের মেয়াদ ১৩ ডিসেম্বর অবধি বাড়িয়েছে আদালত।