আজকাল ওয়েবডেস্ক : জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা। কংগ্রেস কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ। এমনকি তার স্বামীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি হয়েছে বিধান নগর পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ড হাতিয়াড়া সারদা পল্লীতে। রাস্তায় জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
মহিলা কংগ্রেস কাউন্সিলরকে হেনস্তা এবং তার স্বামী প্রাক্তন কাউন্সিলরকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । শনিবার রাতে আচমকা এলাকার কিছু মানুষ কাউন্সিলর বাড়ির সামনে চড়াও হয়। জল জমাকে কেন্দ্র করে বাড়ির সামনে রাস্তা অবরোধ করা হয়।
অভিযোগ বিধাননগর পৌরনিগামের ১৪ নম্বর ওয়ার্ডের বিগত কয়েক মাস ধরে জল জমে আছে এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। কংগ্রেস কাউন্সিলর এবং তার স্বামীর দাবি এই খারাপ অবস্থা তাদের জন্য হয়নি।সবটাই দেখভালের দায়িত্ব বিধাননগর পৌরসভার। তারপরেও তার বাড়ির সামনে চড়াও হয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভ অবরোধ করা হয়। এর সুযোগে একদল মানুষ ইচ্ছে করেই তাদের হেনস্থা করেছে। পুলিশের কাছে তারা অভিযোগ করেছে। দোষীদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।
