গরম পড়লেই বাড়ি ঠান্ডা রাখতে ফ্যান বা এসির ব্যবহার বাড়ে। কিন্তু অনেকেই জানেন না, বাড়ির ভেতরে কিছু ইনডোর গাছ রাখলেও ঘরের পরিবেশ তুলনামূলক ঠান্ডা ও সতেজ রাখা যায়।
2
8
আসলে গাছের পাতার মাধ্যমে জলীয় বাষ্প বের হয়, যাকে ট্রান্সপিরেশন বলা হয়। এই প্রক্রিয়ায় বাতাসে আর্দ্রতা বাড়ে এবং ঘরের তাপ কিছুটা কম মনে হয়। গরমের দিনে বাড়িকে একটু ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে এমন ৫টি ইনডোর প্ল্যান্ট সম্পর্কে জেনে নিন।
3
8
১. অ্যালোভেরা: অ্যালোভেরা প্রায় সব বাড়িতেই দেখা যায়। এই গাছের পাতায় প্রচুর জল থাকে। তাই এটি বাতাসে আর্দ্রতা বাড়াতে সাহায্য করে এবং ঘরকে তুলনামূলক ঠান্ডা অনুভব করায়। পাশাপাশি এই গাছ বাতাস পরিষ্কার রাখতেও সাহায্য করে। আর এর জেল ত্বকের জন্যও খুব উপকারী।
4
8
২. আরেকা পাম: আরেকা পাম ঘর সাজানোর জন্য খুব জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট। এর লম্বা ও ছড়ানো পাতা বাতাসে আর্দ্রতা ছড়ায় এবং ঘরের পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই গাছ ঘরের দূষিত বাতাসও কিছুটা পরিষ্কার করতে পারে। তাই ড্রয়িংরুম বা বারান্দায় এই গাছ রাখলে দেখতে সুন্দর লাগে এবং পরিবেশও ভাল থাকে।
5
8
৩. স্নেক প্ল্যান্ট: স্নেক প্ল্যান্ট খুব কম যত্নে বেড়ে ওঠে। তাই যারা গাছের বেশি যত্ন নিতে পারেন না, তাদের জন্যও এটি ভাল। এই গাছ বাতাসে আর্দ্রতা বাড়াতে সাহায্য করে এবং ঘরের বাতাসকে সতেজ রাখে। বিশেষ করে রাতে এই গাছ অক্সিজেন ছাড়ে, তাই অনেকে শোওয়ার ঘরেও এটি রাখেন।
6
8
৪. রাবার প্ল্যান্ট: রাবার প্ল্যান্টের বড় বড় সবুজ পাতা ঘরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এতে ঘরের বাতাস খুব বেশি শুকনো হয়ে যায় না এবং গরমে একটু আরাম পাওয়া যায়। এই গাছ দেখতে সুন্দর হওয়ায় অনেকেই বাড়ির ভেতরে সাজানোর জন্য রাখেন।
7
8
৫. চাইনিজ এভারগ্রিন: চাইনিজ এভারগ্রিন খুব সহজে বাড়ির ভেতরে বেড়ে ওঠে। এই গাছের পাতার মাধ্যমে বাতাসে আর্দ্রতা বাড়ে, ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলকভাবে কম মনে হয়। কম আলোতেও এই গাছ ভাল থাকে, তাই ঘরের যে কোনও কোণেই রাখা যায়।
8
8
ইনডোর গাছ শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, একইসঙ্গে ঘরের বাতাস পরিষ্কার রাখে এবং গরমের সময় কিছুটা ঠান্ডা পরিবেশ তৈরি করতে সাহায্য করে। তাই এই গরমে বাড়িতে কয়েকটি সবুজ গাছ রাখলে প্রাকৃতিকভাবেই ঘরকে একটু বেশি আরামদায়ক করা সম্ভব।