রোজকার এই ব্যস্ত জীবনে স্ট্রেসের সঙ্গে ধুলোবালি, দূষণ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আর সেটার কুপ্রভাব চুল থেকে ত্বকে পড়ছে। ত্বকের উজ্জ্বলতা হারাচ্ছে, প্রাণহীন দেখাচ্ছে। ছবি- সংগৃহীত
2
9
এমন অবস্থায় রোজ রোজ পার্লার যাওয়া সম্ভব নয়, আবার বেজায় দামি প্রোডাক্ট কিনে রূপচর্চা করলে পকেটে চাপ পড়ে। তাহলে? মাত্র ১০ টাকা দিয়ে প্রাকৃতিক উপায়ে যত্ন নিন। ছবি- সংগৃহীত
3
9
বিট স্বাস্থ্যের জন্য যেমন ভাল, রূপচর্চার জন্যও সমান ভাল। মাত্র ১০ টাকা দিয়ে একটা বিট কিনে কীভাবে সেটাকে ব্যবহার করলে ত্বকে হারানো জেল্লা এবং উজ্জ্বলতা ফিরবে জেনে নিন। ছবি- সংগৃহীত
4
9
এটার জন্য সবার প্রথম একটা বিটের খোসা ছাড়িয়ে নিন। এবার গ্রেট করে সেটাকে চেপে রস বের করে নিন। অথবা টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে রসটা চিপে বের করে নিন। ছবি- সংগৃহীত
5
9
এবার এই বিটের রসের সঙ্গে কফি পাউডার মিশিয়ে সেটা গোটা মুখে লাগান। মিনিট ১০ থেকে ১৫ রাখুন। এরপর হাতে অল্প জল নিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টিক্লকওয়াইজ ম্যাসাজ করুন। ছবি- সংগৃহীত
6
9
এবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটা প্রতি সপ্তাহে অন্তত একবার করে করুন। ত্বকের হারানো জেল্লা ফিরবে, উজ্জ্বল হবে। একই সঙ্গে ব্রণ হওয়া, দাগছোপ কমবে। ছবি- সংগৃহীত
7
9
এছাড়া বিটের রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে সেটা হাতে, গলায়, এবং মুখে লাগিয়ে রাখুন। মিনিট পাঁচ পর হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন। ছবি- সংগৃহীত
8
9
এতেও ত্বকে উজ্জ্বলতা বাড়বে। রোমকূপে জমে থাকা ধুলো, ময়লা দূর হবে। তবে হ্যাঁ, এই প্যাক লাগানোর পর অবশ্যই ময়েশ্চরাইজার লাগাবেন। নইলে ত্বক রুক্ষ হয়ে যাবে। ছবি- সংগৃহীত
9
9
বিট ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি টক্সিন দূর করে। ওপেন পোর্সের সমস্যা কমায়। দাগছোপ কমায় কারণ এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ছবি- সংগৃহীত