আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন জার্নালের জনমত সমীক্ষায় এই আভাস পাওয়া গিয়েছে। এর আগেও নভেম্বরে এক সমীক্ষায় দেখা গিয়েছে, এগিয়ে রয়েছেন ট্রাম্প। দেখা গিয়েছে, বাইডেন পেয়েছেন ৪৩ শতাংশ ভোট, অপর দিকে ট্রাম্প পেয়েছেন ৪৭ শতাংশ। আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আমেরিকার সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে তার দল ডেমোক্রেটিক পার্টির এতে সায় নেই। বাইডেনের বয়সকেই প্রধান অন্তরায় হিসেবে দেখছে তাঁর দল। অপর দিকে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। তবে এ ক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে চলা মামলাগুলি বাধা হয়ে দাঁড়াতে পারে। জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা, হোয়াইট হাউসের নথি হারানো সহ ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা মার্কিন আদালতে বিচারাধীন।