আকাশের মুখভার। ধূসর মেঘের আনাগোনা আকাশ জুড়ে। আর কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আগেভাগেই সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
10
আজ, সোমবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
3
10
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
10
আগামিকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
5
10
আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত একটানা প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
10
আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
8
10
আগামিকাল, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা।
9
10
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শুক্রবারেও এই দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
10
10
আগামী রবিবার পর্যন্ত, অর্থাৎ চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। সব জেলাতেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।