মে মাস আসতে আর মাত্র কয়েকদিন বাকি।জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে বেশ কিছু রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। আবেগের বশে বা হঠকারী সিদ্ধান্ত নিলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে ৫টি রাশিকে।
2
6
মিথুন- মে মাসে মিথুন রাশির জাতকদের কাছে একাধিক আর্থিক সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও থাকবে। এই মাসে একসঙ্গে একাধিক জায়গায় বিনিয়োগ বা খরচ করলে লোকসান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জ্যোতিষীদের পরামর্শ, সুশৃঙ্খল বাজেট তৈরি করে তা মেনে চলুন।
3
6
সিংহ- সিংহ রাশির জাতকদের আয় এবং ব্যয় দুই-ই এই মাসে স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে বড় কোনও আর্থিক পদক্ষেপ বা বড়সড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে৷
4
6
তুলা: এই মাসে মঙ্গল গ্রহ তুলা রাশির জাতকদের আর্থিক সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। এর ফলে আবেগতাড়িত হয়ে বিনিয়োগ করার বা অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে, যা বড়সড় ক্ষতির কারণ হতে পারে। জ্যোতিষমতে, অপ্রয়োজনীয় ধার-দেনা একেবারেই এড়িয়ে চলা উচিত।
5
6
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকরা এই মাসে আর্থিক উন্নতির আশা করতে পারেন। সতর্ক না হলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং বড় কেনাকাটা এই সময়ে উল্টো ফল দিতে পারে। আর্থিক বিষয়ে অত্যন্ত বুঝেশুনে পা ফেলতে হবে।
6
6
মেষ: ২০২৬ সালের মে মাসটি মেষ রাশির জন্য হঠকারিতার মাস হতে পারে। গ্রহের অবস্থানের কারণে আর্থিক বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। টাকার বিষয়ে বা বিনিয়োগের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এই মাসে অন্তত দু'বার ভাবুন, নইলে পস্তাতে হতে পারে।