আজকাল ওয়েবডেস্ক: ইটালির মিলানের বাসিন্দা ফেডেরিকো কোলা সম্প্রতি সেশেলস-এ ছুটি কাটাচ্ছিলেন। সমুদ্রে সাঁতার কাটার সময়, কোলা হঠাৎ অনুভব করেন যে তাঁর পা কে যেন নীচের দিকে থেকে টানছে। ফলে তিনি পড়ে যান। উঠে দাঁড়াতেই অবশ্য রহস্য ভেদ হয়। ফেডেরিকো কোলা বুঝতে পারেন যে, একটি অক্টোপাস তাঁকে ধরেছে।

ফেদেরিকো গত ২রা জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে- সমুদ্র থেকে উঠে পারের দিকে আসছেন তিনি। হটাৎই পড়ে যাচ্ছেন। তারপরই একটি অক্টোপাসকে ধরে তোলেন তিনি। আসলে ওই অক্টোপাসটিই ফেদেরিকোর পায়ের চারপাশে জড়িয়ে যায়। তবে, ভয় না পেয়ে প্রাণীটির ক্ষতি করার পরিবর্তে, ফেদেরিকো শান্ত ছিলেন। তিনি সাবধানে অক্টোপাসটিকে তার হাতে তুলে নিয়েছিলেন। তাঁর এই আচরণ সকলকে অবাক করে দিয়েছে।

কোলা অক্টোপাসটিকে দূরে ঠেলে দেওয়ার বদলে আলতো করে ধরে রেখেছিলেন, পিঠে চড়তে দিয়েছিলেন এবং এমনকি কিছুক্ষণ সামুদ্রিক প্রাণীটির প্রশংসাও করছিলেন। অবশেষে, তিনি অক্টোপাসটিকে অক্ষত অবস্থায় সমুদ্রে ফিরিয়ে দেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by FEDERICO COLA (@colafederico)