'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা পেয়েছেন! তাও সরকারের তরফে আপনার টাকা ফেরত নেওয়া হতে পারে। কিন্তু কেন? কী কী কারণে ফের আপনার আবেদন বাতিল হতে পারে?
2
7
প্রশাসনের তরফে জানা গিয়েছে, যদি কেউ তথ্য গোপন করে 'অন্নপূর্ণা যোজনা'র টাকা পান, তাঁদের ফর্ম আবারও যাচাই করা হবে। অযোগ্য বিবেচিত হলে, তাঁদের এই প্রকল্পের টাকা ফেরৎ দিতে হবে।
3
7
পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, 'অন্নপূর্ণা যোজনা'র টাকা বন্টনের সময় পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালিসিস করা হবে। সেক্ষেত্রে অনেকের নাম ফের বাদ যেতে পারে।
4
7
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুধুমাত্র বাংলার যোগ্য মহিলাদের কাছেই মাসে মাসে পৌঁছে যাবে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা। কোনও অযোগ্যরা এবার এই প্রকল্পের সুবিধা পাবেন না।
5
7
ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন শুরু হয়েছে। যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল, তাঁদের নথিপত্র পুনরায় যাচাই করা হচ্ছে। পাশাপাশি এবার ভোটার তালিকা ও এসআইআর তালিকাও মিলিয়ে দেখছে সরকার।
6
7
মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেই কাগজপত্র খতিয়ে দেখা হবে। তথ্য লুকিয়ে সরকারি প্রকল্পের টাকা নেওয়ার চেষ্টা করলে, এই সরকার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।
7
7
সূত্রের খবর, ইতিমধ্যেই যাঁদের নাম 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্পে নথিভুক্ত হয়েছে, তাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়লে, এবং ভুয়ো তথ্য যদি প্রমাণিত হয়, তাঁদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ করতে পারে।