কেপ ভার্দের অবিশ্বাস্য বিশ্বকাপ যাত্রা শুধু খেলার মাঠেই ইতিহাস গড়ছে না, এর চেয়েও বেশি কিছু করছে। দেশটির বিশ্বব্যাপী পরিচিতি পর্যটকদের আগ্রহে বাড়িয়ে তুলেছে।
2
9
বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন, টুর্নামেন্টে সাফল্যের ফলে দেশটি ভবিষ্যতে পর্যটন খাত থেকে বিলিয়ন ডলার আয় করতে পারে।
3
9
বিশ্বকাপের অনুরূপ সাফল্য ক্রোয়েশিয়া এবং মরক্কোর মতো দেশগুলিকে কোটি কোটি টাকা আয়ে সাহায্য করেছে, এবং অনেকেরই বিশ্বাস, কেপ ভার্দেও একই ভাবে আয় করবে।
4
9
২০১৮ সালে ক্রোয়াশিয়া ফাইনালে হারলেও পর্যটন খাতে বিপুল আয় বেড়ে যায়। পরবর্তী এক বছরে এক বিলিয়ন ডলার রাজস্ব আয় হয়।
5
9
২০২২ সালে মরক্কো সেমিফাইনালে বিদায় নেওয়ার পরে পর্যটন ব্যবসা ৩৪ শতাংশ বৃদ্ধি পায়। আয় হয় প্রায় ১০ বিলিয়ন ডলার। প্রায় ২.৫ বিলিয়ন ডলার বেশি।
6
9
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পরে কেপ ভার্দে ঘুরতে যাওয়ার জন্য গুগল সার্চ ৫০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এই পরিসংখ্যান।
7
9
বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম্যান্সের পাশাপাশি আরও অনেক কিছু বিশ্বের ফুটবল ফ্যানদের উপহার দিয়েছে কেপ ভার্দে। সুন্দর সমুদ্রসৈকত, তাদের সংস্কৃতি, দ্বীপের সমষ্টি ইত্যাদি।