জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির ৩০০০ টাকা ইতিমধ্যেই বহু মানুষের হাতে পৌঁছে গিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ১ কোটির বেশি মহিলা এই টাকা পেয়েছেন।
2
12
তবে চলতি মাসে অনেকের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢোকেনি। রাজ্যের তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশনের পর সবার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ক্রেডিট করা হচ্ছে।
3
12
তবে যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাঁরা কোথাও না কোথাও ভুল করেছেন। মনে করা হচ্ছে, ফর্ম ফিল আপে গলদ থাকার কারণেই এই ঘটনা ঘটছে।
4
12
তবে ফর্মে ভুল থাকলেও আরও চিন্তা নেই।এই সমস্যারই সমাধান করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। যাতে করে আপনার যাবতীয় চিন্তা দূর হবে।
5
12
জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম সাবমিট করার পর যদি কোনও ভুল তথ্য দেওয়ার আশঙ্কা থাকে তবে তা সংশোধন করা হবে। অর্থাৎ, ফর্ম এডিট করার অপশন আসতে চলেছে।
6
12
সূত্র মারফত জানা গিয়েছে, পুরো ফর্ম এডিট করা না গেলেও নির্দিষ্ট কিছু তথ্য সংশোধনের সুযোগ থাকছে। কী কী রয়েছে তালিকায়? দেখে নিন একনজরে।
7
12
নবান্ন সূত্রে খবর, আবেদন করার সময় নাম, আধার নম্বর, ভোটার কার্ড বা অন্যান্য নথির তথ্য ভুল থাকলে তা সংশোধন করে নতুন করে নথি আপলোড করা যাবে।
8
12
ঘরে বসেই এডিট করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। কীভাবে এডিট করবেন? এই প্রতিবেদনে লেখা রইল ধাপে ধাপে।
9
12
আবেদনকারীদের প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট সরকারি পোর্টালে লগ-ইন করতে হবে। ওটিপির মাধ্যমে লগ-ইন করতে হবে।
10
12
তারপর আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাসে গিয়ে ক্লিক করতে হবে। যদি নাম, আধার, রেশন কার্ড বা অন্য কোনও নথির তথ্য ভুল থাকে, তবে তা সংশোধন করে নতুন নথি আপলোড করতে হবে।
11
12
অফলাইনের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্রের তথ্য যাচাই করবেন কর্মীরা। ছোট ভুলের ক্ষেত্রে তথ্য যাচাই করে আবেদন খতিয়ে দেখা হবে।
12
12
সরকার জানিয়েছে, আগামী আগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করা যাবে। অন্যদিকে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ করতে হবে।