মিশরের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে কামব্যাক করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তারা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে।
2
9
মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পরেই মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সমর্থকরা। অন্যদিকে, আর্জেন্টিনার বিরুদ্ধে চুরির অভিযোগও উঠেছে।
3
9
এবার আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, হাজারও ব্যস্ততার মধ্যেও ফুটবল বিশ্বকাপে চোখ রাখতে ভুলছেন না তিনি।
4
9
এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, সুযোগ পেলেই বিশ্বকাপের ম্যাচ দেখছেন তিনি। প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি দেখেছেন তিনি।
5
9
সৌরভ জানান, মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছেন তাতে তিনি মুগ্ধ। বলেন, চ্যাম্পিয়নরাই ১৩ মিনিটে তিন গোল করে ম্যাচ ফেরার ক্ষমতা রাখে।
6
9
সৌরভ বলেন, ‘মেসির পায়ে বল গেলেই মনে হচ্ছিল এবার গোল হবে। ঠিক সেটাই হল। দ্বিতীয় গোলের সময় মেসির পায়ে বল দেখে গোল হবে বলে জানিয়ে দিয়েছিলাম।’
7
9
সৌরভের মতে, বড় ম্যাচে দলের প্রয়োজনে বড় খেলোয়াড়রা এগিয়ে আসেন। শক্তিশালী দলগুলো চাপ কাটিয়ে এভাবেই কামব্যাক করে।
8
9
তবে, মেসি এবং আর্জেন্টিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তা নিয়ে কিছু বলেননি সৌরভ। রেফারিং নিয়েও কোনও মন্তব্য করেননি তিনি।
9
9
সৌরভ জানিয়েছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারেও কাপ জিততে পারে। পাশাপাশি ফ্রান্স, স্পেন এবং নরওয়েকেও এগিয়ে রেখেছেন তিনি।