আজকাল ওয়েবডেস্ক, ঢাকা: আগামী ২০-২১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৭তম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষামেলা। যেখানে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডা, চিন, মালয়েশিয়া, ভারত, মালটা, রাশিয়া, জাপান, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, ইতালি, আয়ারল্যান্ড, জর্জিয়া, হাঙ্গেরী, ফিনল্যান্ড, গ্রীসসহ ইউরোপিয়ান/সানজেনভুক্ত দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজার ৫’শর উপর বিশ্ববিদালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। স্কুলিং ভিসা, ইউনিভার্সিটি এডমিশন, ইমিগ্রেশন, পার্টটাইম জব ও স্থায়ী বসবাস সম্পর্কেও যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে। একই সাথে থাকছে দেশের স্বনামধন্য সব হায়ার এডুকেশন কনসালট্যান্সি ফার্মের কনসালট্যান্টদের থেকে পরামর্শ গ্রহণের সুযোগ।
Bangladesh: শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিক্ষামেলা
