যুদ্ধের আবহে সাধারণত সোনার দাম বাড়ে। কিন্তু ইরান যুদ্ধে উলটপূরাণ। যুদ্ধের আবহে হুড়মুড়িয়ে সোনার দাম কমল ভারতে। সোমবার, ২৩ মার্চ সর্বকালের রেকর্ড পতন হয়েছে সোনার দরে।
2
8
আজ সোমবার সকালে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল এক লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল এক লক্ষ ৪০ হাজার ২০ টাকা। গতকালের তুলনায় অনেকটাই কমেছিল আজ সকালে।
3
8
সোমবার সন্ধ্যায় যা আরও কয়েক হাজার টাকা কমল। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৪ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৬৫০ টাকা।
4
8
তথ্য বলছে, সোমবার একদিনেই সোনার দাম কমেছে ১০ হাজার টাকার বেশি। অন্যদিকে এক কেজি রুপোর দাম কমেছে প্রায় ১৮ হাজার টাকা।
5
8
আজ সোমবার বাজার বন্ধের সময়েও সোনার দামে পতন হয়েছে। যা গত চার মাসে সর্বনিম্ন পতন। ৪০ বছরে সোনার সাপ্তাহিক দরে এত বড় পতন হয়নি।
6
8
কেন সোনার দাম কমছে? বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বেড়ে যাওয়ার সম্ভাবনার কারণেই মূলত সোনা ও রুপোর দামে পতন হচ্ছে।
7
8
মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এই আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ কমিয়ে দিয়েছেন। সোনা ও রুপোর থেকে থেকে সরে অন্য বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
8
8
বর্তমান পরিস্থিতিতে সেভাবে কোনও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনতে চাইছে না। ফলে যুদ্ধের আবহে সোনার চাহিদা কমছে। চাহিদা ও বিনিয়োগ কমতেই, সোনার দামে রেকর্ড পতন হয়েছে।