জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে৷ প্রতিটি গ্রহের স্থান পরিবর্তনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে৷
2
10
২০২৬ সালের মার্চ মাসে জ্যোতিষ মতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। জ্যোতিষীরা বলছেন, এই সময় অনেকের জীবনেই নতুন সুযোগ, প্রেম এবং অর্থের দিক থেকে উন্নতি দেখা যেতে পারে।
3
10
আগামী বৃহস্পতিবার, ২৬ মার্চ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে।
4
10
শুক্র গ্রহ সাধারণত ভালবাসা, সম্পর্ক, টাকা, বিলাসিতা এবং সুখের সঙ্গে যুক্ত। অন্যদিকে, মেষ রাশি খুবই উদ্যমী, সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রতীক।
5
10
যখন এই দুই গ্রহ ও রাশি একসঙ্গে আসে, তখন মানুষের জীবনে আবেগ, আকর্ষণ এবং আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়।
6
10
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শীঘ্রই শুক্রের গোচরে তিন রাশির জীবনে বড় পরিবর্তন আসতে পারে।
7
10
কোন কোন রাশির ওপর শুক্রের রাশি পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ব। তালিকায় আপনি আছেন? জেনে নিন-
8
10
মেষঃ এই সময় মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস বাড়বে, নতুন কাজের সুযোগ আসবে এবং প্রেমের জীবনেও ভাল পরিবর্তন হতে পারে।
9
10
বৃষঃ শুক্র এই রাশির অধিপতি হওয়ায় বৃষ রাশির জন্য সময়টা শুভ। অর্থনৈতিক উন্নতি, নতুন আয়ের পথ এবং ব্যক্তিগত জীবনে সুখ আসতে পারে।
10
10
সিংহঃ সিংহ রাশির জন্যও সময়টা ভাল। ভাগ্যের সহায়তায় কাজের সাফল্য, প্রেমে ইতিবাচক পরিবর্তন এবং টাকার দিক থেকে লাভ হতে পারে।