আচমকাই সোনার দামে ঐতিহাসিক পতন। সাম্প্রতিক কালে সোনার দামে এতবড় পতন দেখা যায়নি বললেই চলে। রীতিমত জলের দরে সোনা মিলছে বলাই যায়। এখানেই প্রশ্ন উঠছে, আজকেই কি সোনার দোকানে ছুটবেন নাকি আর একটু অপেক্ষা করবেন?
2
8
সর্বকালের রেকর্ড পতন সোনার দামে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় হু হু করে সোনা ও রুপোর দাম কমেছে। বিশ্বের অন্যান্য যুদ্ধের জেরে যখন হলুদ ধাতুর দর বাড়ে, ইরান যুদ্ধের জেরে সোনার দাম রেকর্ড হারে কমল।
3
8
গত জানুয়ারি মাসে দেশে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার টাকার আশেপাশে ছিল। ২৩ মার্চ আবারও সোনার দাম কমে ১ লক্ষ ২৮ হাজারের ঘরে।
4
8
কিন্তু সোমবার সোনার দাম আচমকাই হু হু করে কমতে থাকে। ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার টাকায় নেমে এসেছে। বৈশাখ মাসে ফের বিয়ের মরশুম রয়েছে। ফলে, এই খবরে চওড়া হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।
5
8
একধাক্কায় কমেছে রুপোর দামও। প্রায় ১৪ হাজার টাকা কমেছে এক কেজি রুপোর দাম। ২৩ মার্চ এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে প্রায় দু'লক্ষ ১৭ হাজার টাকা।
6
8
ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে কেন সোনার দাম কমছে? বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বেড়ে যাওয়ার সম্ভাবনার কারণেই মূলত সোনা ও রুপোর দামে পতন হচ্ছে।
7
8
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ১৭০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ২০ টাকা।
8
8
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ৭০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ২০ টাকা।