আজকাল ওয়েবডেস্ক: মা আইসক্রিম খেয়ে নিয়েছে, সেই অপরাধে পুলিশের কাছে ফোন করে অভিযোগ জানাল চার বছরে এক খুদে। ৯১১ নম্বরে ফোন করে পুলিশের কাছে শিশুটির অভিযোগ, মাকে গ্রেপ্তার করে নিয়ে যাও তো। আমার আইসক্রিম খেয়ে নিয়েছে। এই ঘটনাটি ঘটেছে উইসকনসিনে। বিষয়টি যা কারো কারো কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু শিশুদের কাছে বিচার ব্যবস্থার গুরুত্ব কতটা তা প্রকাশ পেয়েছে।
৯১১ ফোন করে কী কোথপোকথন হয়েছিল? সিএনএনে প্রকাশিত সেই অডিও বার্তালাপ নিম্নরুপ-
ডিসপ্যাচ: হ্যালো, এটি রেসিন কাউন্টি ৯১১। জরুরী নম্বরে ফোন করার কারণ কী?
শিশু: আমার মা বাজে।
ডিসপ্যাচ: আচ্ছা। কী হয়েছে?
শিশু: এসে আমার মাকে নিয়ে যাও।
ডিসপ্যাচ: আচ্ছা। কী হয়েছে?
শিশু: এসে আমার মাকে নিয়ে যাও।
ডিসপ্যাচ: তুমি কি তোমার... হাই কী হচ্ছে ওখানে?
মহিলা: ওহ, ছেলে ফোন করেছিল, ওর বয়স ৪।
ডিসপ্যাচ: আচ্ছা।
মহিলা: আমরা ওকে ধরার চেষ্টা করছিলাম। কারণ ও বলছিল ৯১১ নম্বরে ফোন করবে।
শিশু: না...আমি পুলিশকে ফোন করেছি। ওকে বলেছি তোমায় ধরে নিয়ে যেতে। তোমায় জেলে পুড়তে। আমায় একা ছেড়ে দাও
মহিলা: আমি ওর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম সেই জন্য ৯১১-এ ফোন করেছিল।
যখন অফিসাররা ঘটনাস্থলে পৌঁছায়, তখন শিশুটি তার মন পরিবর্তন করে এবং সিদ্ধান্ত নেয় যে সে আর তার মাকে গ্রেপ্তার করাতে চায় না। পরের দিন, পুলিশের তরফ থেকে একটি বিশেষ উপহার পায় ছেলেটি। এক বাক্স আইসক্রিম।
