আজকাল ওয়েবডেস্ক: কূটনৈতিক ইস্যুতে ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করেছে ভারত। অভিযোগ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। তিনি বলেন, ‘কানাডিয়ান কূটনৈতিকদের দেশে ফিরিয়ে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করেছে। এভাবে আন্তর্জাতিক আইন ভাঙতে থাকলে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব পড়বে’। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে, অভিযোগ কানাডার।
ট্রুডোর দাবি, ‘কানাডিয়ান নাগরিককে হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িয়ে আছে। আমেরিকা সহ মিত্র দেশগুলিকে এই বিষয়ে আমরা অবগত করেছি। ভারতকে ভিয়েনা কনভেনশনের শর্তগুলো লঙ্ঘন করতে দেখে আমরা অত্যন্ত হতাশ। এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের কারণ’। আইনের পথে লড়াই চলবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তবে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ভারত।