আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ধারে অমানবিক চিত্র। চারজন পুরুষ ধরে রয়েছেন এক মহিলাকে এবং একজন তাঁকে লাঠিপেটা করছেন। তবে এই জঘন্য কাজে বাধা দেওয়া তো দূর। সকলে দাঁড়িয়ে সেই ছবি নিজেদের মোবাইলে তুলতে ব্যস্ত। সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিয়ো। যদিও এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ভিডিয়োটি দেখামাত্র প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই নূর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বাকি চার অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি বলেন, ধরের এই ঘটনা ফের মধ্যপ্রদেশে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল। এর জবাব বিজেপিকেই দিয়ে হবে। যেভাবে মহিলাদের হেনস্থার ছবি সামনে আসছে তাতে এই রাজ্যে কতটা সুরক্ষিত মহিলারা ?
BEATEN: মধ্যপ্রদেশে প্রকাশ্যে মহিলাকে লাঠিপেটা, ভিডিয়ো তোলার ব্যস্ততা তুঙ্গে
















