আজই আমেরিকার মুদ্রাস্ফীতির রিপোর্ট আসার কথা। এই পরিসংখ্যানের ওপর নির্ভর করছে বিশ্ব বাজারের ভবিষ্যৎ।
5
12
ইরান নিয়ে জট না কাটায় অপরিশোধিত তেলের দাম চড়চড় করে বাড়ছে। তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ার আশঙ্কা থাকে। প্রভাব পড়ছে সোনা রূপোর দামেও।
6
12
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসলে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার চড়া রাখতে পারে। সাধারণত সুদের হার বেশি থাকলে সোনার দাম কিছুটা কমে। এদিকে বর্তমান অস্থিরতা সেই সমীকরণ বদলে দিচ্ছে।
7
12
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। এই কূটনৈতিক টানাপড়েন সোনা-রূপোর বাজারকে টালমাটাল করে দিচ্ছে।
8
12
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে শেয়ার বাজারেও ধস। অনিশ্চয়তা তৈরি হয়েছে। লগ্নিকারীদের শিরে সংক্রান্তি।
9
12
আবার ডলারের চাহিদা বাড়লে সোনার বাজারে কিছুটা চাপ তৈরি হতে পারে। লগ্নিকারীরা এখন সেই অপেক্ষায়।
10
12
বিশ্ব বাজারের এই ডামাডোলের সরাসরি প্রভাব পড়ছে ভারতের এমসিএক্স বা পণ্য বাজারের কারবারে। মঙ্গলবার সকাল থেকেই তাই সোনা ও রূপোর দাম চড়া রয়েছে।
11
12
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান সমস্যা ও আমেরিকার রিপোর্ট না আসা পর্যন্ত বড় কোনও পতনের সম্ভাবনা নেই।
12
12
প্রসঙ্গত, এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরামর্শ দেন আগামী একবছর বিয়ের জন্য কোনও সোনা কিনবেন না।