ঝড়বৃষ্টি থামার নাম নেই। আজও জেলায় জেলায় কালবৈশাখীর সর্তকতা। বজ্রপাত, তুমুল বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি রয়েছে সতর্কতা।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রায় কোনও হেরফের হবে না।
3
11
আগামী চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ফলে চলতি সপ্তাহে ফের গলদঘর্ম দশা হতে পারে সাধারণ মানুষের।
4
11
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় একটানা সতর্কতা জারি হয়নি।
5
11
আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
11
আগামিকাল বুধবার ও আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত। আগামী সাতদিন এই অংশেও প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা চারদিন সতর্কতাও জারি রয়েছে।
8
11
আজ ও আগামিকাল বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
9
11
আগামিকাল বুধবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই দু'দিন বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
10
11
আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ওইদিন বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
11
11
আগামী শুক্রবারেও উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।