মাদুরাইয়ের দু’-কামরার বাড়ি থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানির শীর্ষকর্তা— সুন্দর পিচাই অনুপ্রেরণার অন্য নাম।
2
9
একসময় স্কুটার কেনার জন্য অপেক্ষা করেছিলেন বহু বছর। গুগল ও অ্যালফাবেট ইনকর্পোরেটেডের সিইও হিসেবে তিনি প্রমাণ করেছেন, সাফল্যের জন্য জাঁকজমক, উচ্চস্বর কিংবা আগ্রাসন দরকার নেই। দরকার নম্রতা, নিয়মানুবর্তিতা, ধৈর্য ও স্পষ্ট দৃষ্টি। জেনে নেওয়া যাক, তাঁর জীবনদর্শনের সাতটি দিক যা সাফল্যের জন্য প্রয়োজন।
3
9
১. নম্রতাই শক্তি: আজকের দুনিয়ায় যেখানে অনেকে তুচ্ছ থেকে অতিতুচ্ছ সাফল্যও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মপ্রচারে ব্যস্ত হয়ে পড়েন, সেখানে সুন্দর পিচাই সাফল্যের শীর্ষে থেকেও স্থির এবং নিঃশব্দ। তিনি বলেন, “নিজের কাজকে কথা বলতে দাও।” পরিবারে, অফিসে, বন্ধুদের মধ্যে— নম্রতা সবচেয়ে বড় সম্পদ। অহংকার সাময়িক, সম্মান চিরস্থায়ী।
4
9
২. সহমর্মী: সুন্দর পিচাই বিশ্বাস করেন, মানুষের প্রয়োজন বুঝতে হবে৷ আমাদের দৈনন্দিন জীবনেও— সঙ্গীর কথা মন দিয়ে শোনা, সহকর্মীর কাজের চাপ বোঝা, প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো— এসবই সহানুভূতির অভ্যাস।
5
9
৩. দূরদর্শিতা: পিচাই যখন গুগলে যোগ দিয়েছিলেন, তখনই বুঝেছিলেন— ভবিষ্যৎ মোবাইলের। সেইমতো তিনি মোবাইল থেকে ব্যবহার করতে সুবিধা হবে এটা মাথায় রেখেই সমস্ত কাজ করেছিলেন৷ কেরিয়ার, সংসার, জীবন, আর্থিক বিনয়োগ সব দিকে ভবিষ্যতের কথা ভেবে পদক্ষেপ করা প্রয়োজন৷
6
9
৪. ভয় নয়, ব্যর্থতাকে জয়: সুন্দর পিচাই একাধিক সাক্ষাৎকারে বলেছেন, "জীবনে ব্যর্থতা আসবেই। কারণ তুমি এমন কিছু করছ, যা থেকে শেখার অনেক আছে।” পরীক্ষায় ফেল, চাকরির ইন্টারভিউতে বাতিল হওয়া, প্রেমে প্রত্যাখ্যান— সবই জীবনে নতুন কিছু শেখার সুযোগ। ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন পথের সূচনা।
7
9
৫. ইনসিকিউরিটি লুকাবেন না: পিচাই অকপটে বলেন, “নিজের ইনসিকিওরিটি ও দুর্বলতা লুকোবেন না৷ স্বীকার করুন, দুর্বলতা এবং অক্ষমতা দূর করার জন্য চেষ্টা করুন৷” এই দুর্বলতাই আমাদের বেশি পরিশ্রম করতে বাধ্য করে। চারপাশে আরও বুদ্ধিমান মানুষ থাকা মানে— আরও শেখার সুযোগ। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে নয়, বরং অনুপ্রাণিত হয়ে নিজেকে আরও ভাল করে গড়ে তুলুন।
8
9
৬. মানববন্ধন: প্রতিযোগিতার যুগে যেখানে অনেকে সহকর্মীকে পেছনে ফেলে এগোতে চান, পিচাই বিশ্বাস করেন সবাইকে সঙ্গে নিয়ে চলাই সাফল্যের মূল মন্ত্র। দলের সবার সাফল্যেই আসল সাফল্য। ছোট্ট অফিসে, ফ্যামিলি বিজনেসে, এমনকি পরিবারেও— এই দর্শন কার্যকরী৷
9
9
৭. শান্ত থাকা, কিন্তু থামা নয়:
যেকোনো সংকটে পিচাই থাকেন স্থির, ঠান্ডা মাথায়। তিনি বলেন, “যখন কিছু ভুল হয়, তখন চিন্তা না করে নিজেকে জিজ্ঞেস করো— এই মুহূর্তে আমার হাতে যা আছে, তা দিয়ে সর্বোচ্চ ভাল আমি কী করতে পারি?” এই একটি প্রশ্নই বদলে দিতে পারে যেকোনো পরিস্থিতি।