সোনার দামে বিরাট স্বস্তি। সপ্তাহের শুরুতেই কমল হলুদ ধাতুর দর। সোমবার একধাক্কায় বেশ খানিকটা কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
2
11
আজ দেশজুড়ে ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমেছে ২০০০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম কমেছে ২২০০ টাকা।
3
11
এদিন মার্কেটে লেনদেন শুরু হতেই আন্তর্জাতিক বাজারে কমেছে হলুদ ধাতুর দর। প্রতি আউন্স সোনার দাম ৪৬৮৪.৩২ মার্কিন ডলার।
4
11
মে মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোনার দাম ফের কমল কেন? কারণ, পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি হলেও এখনও অস্থিরতা কাটেনি।
5
11
পশ্চিম এশিয়ায় অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণেই আন্তর্জাতিক বাজারে সোনার দামে ধস নেমেছে।
6
11
হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় শান্তি বৈঠক নিয়েও কোনও আশা নেই।
7
11
এই দুইয়ের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হুড়মুড়িয়ে বেড়েছে। আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৭০ ডলার।
8
11
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম বাড়তে শুরু করেছে। হরমুজ বন্ধ থাকায় অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১২৬ ডলারে পৌঁছে গেছে।
9
11
অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায়, ধস নেমেছে সোনার বাজারে। বিনিয়োগকারীরাও সোনায় বিনিয়োগ করা থেকে বর্তমানে বিরত রয়েছেন।
10
11
তেলের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বাড়ার সম্ভাবনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গতকাল পরামর্শ দিয়েছিলেন, আগামী একবছর বিয়ের জন্য সোনা কিনবেন না।
11
11
ওয়াকিবহাল মহলের ধারণা, হরমুজ নিয়ে জট না কাটলে, সোনার দাম ওঠানামা করবে। যদিও চলতি সপ্তাহে সোনার দাম আরও খানিকটা কমতে পারে।