আজকাল ওয়েবডেস্ক: সময়ের তালে তাল মিলোচ্ছে মানুষ। স্বাস্থ্য সচেতন হওয়ায় বোতলের জল পানই এখন দস্তুর। আমি-আপনি সকলেই প্রয়োজেন জোকান থেকে ছোট-বড় জলের বোতল কিনে তেষ্টা মেটাই। কিন্তু কখনও কী লক্ষ্য করেছেন, জলের বোতলের ঢাকনা সাদা, নীল, হলুদ বা সবুজ এমনকি কালো রঙেরও হয়ে থাকে। ছিপির রঙে কেন এই রকমফের? রঙের বদলের নেপথ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। আসুন জেনে নেওয়া যাক...
ভারতে গত শতাব্দীর সত্তরের দশকে বোতলজাত পানীয় জল বাজরজাত হয়। এখন আমরা বেশিরভাগ মানুষই বোতলজাত পানীয় দলের উপর নির্ভরশীল। আসুন তাহলে জলের বোতলের ঢাকনার বিভিন্ন রঙের কারণ জেনে নিন।
- পানীয় জলের বোতলে যদি নীল রঙের ঢাকনা থাকে, তবে এর অর্থ- ওই জল কোনও ঝর্ণা থেকে নেওয়া হয়েছে এবং সেটি মিনারেল ওয়াটার।
- পানীয় জলের বোতলে সবুজ রঙের ঢাকনার অর্থ হল জলে স্বাদ যোগ করা হয়েছে।
- জলের বোতলের ঢাকনা সাদা রঙের অর্থ হল ওই জল মেশিনের মাধ্যমে বিশুদ্ধ (প্রক্রিয়াজাত) করা হয়েছে।
- যদি বোতলের ঢাকনা কালো হয় তবে ওই জল নোনা এবং এই জল সাধারণ জলের বোতলের তুলনায় ব্যয়বহুল এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো।
- যদি জলের বোতলের ঢাকনা হলুদ রঙের হয়, তাহলে এর অর্থ হল তাতে ভিটামিন এবং ইলেক্ট্রোলাইট মেশানো রয়েছে।
















