সম্প্রতি, একাধিক রেল স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বুলডোজার অ্যাকশনের সমালোচনা করেছেন অনেকেই।
2
12
তবে এবার স্টেশনে স্টল দেওয়ার ক্ষেত্রে বড় চমক দিল রেল। প্রতি মাসে মাত্র ২০০০ টাকার বিনিময়ে স্টল দেওয়া যাবে স্টেশনে। এই বিজ্ঞপ্তি শুধুমাত্র শিয়ালদহ শাখার জন্য।
3
12
ইতিমধ্যেই, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলের তরফে। সেখানে জানানো হয়েছে, যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁদের যাবতীয় নথি নিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
4
12
সম্প্রতি, একাধিক স্টেশনে পরপর দোকান ভাঙা হয়েছে। অনেকেই রুটিরুজি হারিয়েছেন। কেউ বা অন্য জায়গায় দোকান করে ব্যবসা করছেন। তার মধ্যে সুখবর দিল রেল।
5
12
সাফ বলে দেওয়া হয়েছে, স্টেশন চত্বরে স্টল দিতে গেলে তা শুধুমাত্র রেলের অনুমোদিত স্টল হতে হবে। এই বিজ্ঞপ্তি মেনে স্টল দিতে নিশ্চিন্তে ব্যবসা করা যাবে।
6
12
তবে এই বিজ্ঞপ্তি শুধুমাত্র ‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্পের আওতায় স্টল বরাদ্দের জন্য। শিয়ালদহ ডিভিশনের ৮৪টি স্টেশনে এই স্টল দিতে হবে। সে কারণে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
7
12
স্বনির্ভর গোষ্ঠী, MSME, কারিগর, শিল্পী এবং সমাজের প্রান্তিক ও দুর্বল শ্রেণির মানুষরা এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন।
8
12
আবেদনকারীরা ৩০ দিন বা ৯০ দিনের জন্য স্টল বরাদ্দের আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সময়ের জন্য স্টেশন চত্বরে স্টল চালানোর সুযোগ মিলবে।
9
12
৩০ দিনের স্টলের জন্য রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা। ৯০ দিনের স্টলের জন্য রেজিস্ট্রেশন ফি ৬,০০০ টাকা ধার্য করেছে পূর্ব রেল।
10
12
আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৮ জুলাই ২০২৬। দুপুর ৩টার মধ্যে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জমা দিতে হবে। শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের অফিস অথবা সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজারের কাছে আবেদন জমা দেওয়া যাবে।
11
12
আবেদনকারীদের স্টল ও প্রাথমিক পরিকাঠামোর ব্যবস্থা করবে রেল। নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের সুবিধাও দেওয়া হবে। নির্দিষ্ট স্টেশনের জন্য একাধিক আবেদন জমা পড়লে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে।
12
12
‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় শিল্পী, কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পণ্যকে রেলস্টেশনের মাধ্যমে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়াই পূর্ব রেলের মূল উদ্দেশ্য।