আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের কোটার পর এবার তামিলনাড়ু। ফের পড়াশোনার অত্যাধিক চাপে হতাশায় আত্মঘাতী এক নিট পড়ুয়া।
পুলিশ সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে কাল্লাক্রুরিচিতে। মৃতার নাম ভৈরবী। নিট পরীক্ষার প্রস্তুতির জন্য সম্প্রতি আথুরের এক কোচিং সেন্টারে ভর্তি হন পড়ুয়া। নিট পরীক্ষার অত্যাধিক চাপের কথা আগেও পরিবারকে জানিয়েছিলেন তিনি। হতাশায় চরম পদক্ষেপ নেন ভৈরবী।
জানা গিয়েছে, বাড়িতে কীটনাশক খেয়েও স্বাভাবিক আচরণ করছিলেন। ফলে বাড়ির সদস্যরা কেউ টের পাননি। সোমবার আচমকা সংজ্ঞা হারালে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এও জানান, তিনদিন আগেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ভৈরবী।
ভৈরবীর ভাই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি মেধাবী পড়ুয়া ছিলেন। গতবছর নিট পরীক্ষা দিলেও চান্স পাননি। ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন ভৈরবী। সম্প্রতি নিটের প্রস্তুতির জন্য এক কোচিং সেন্টারে ভর্তি হন। কিন্তু সেখানে পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।