আজকাল ওয়েবডেস্ক: হাতে আর কয়েকদিন, লোকসভা ভোটের প্রস্তুতির মধ্যেই এই মুহূর্তে নজর অযোধ্যায়, জানুয়ারির ২২ তারিখের দিকে। সেদিনই উদ্বোধন হবে রাম মন্দির, ২৪ এর লোকসভা ভোটের আগে এই রামমন্দির উদ্বোধন গেরুয়া শিবিরের তুরুপের তাস বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই আমিন্ত্রণ, অনুষ্ঠানের প্রস্তুতিতে সরগরম। রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রী সহ বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানের সাক্ষী হতে। রামমন্দির উদ্বোধন থেকে আমন্ত্রণ, অন্যদিকে একাধিক বিষয় নিয়ে রাজনীতির অলিন্দে আলোচনা, সমালোচনার ঝড়। কংগ্রেস নেতা শশী থারুর জানিয়েছেন, তাঁকে ২২ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। গেরুয়া শিবিরকে তির্যক আক্রমণ করে, থারুরের গলাতেও শোনা গিয়েছে একই কথা, মন্দির, সরকারের বিষয় নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতা লিখেছেন, "আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ২২ জানুয়ারি অযোধ্যায় যাব কিনা? আমি জানিয়েছি, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে আমি ধর্মকে ব্যাক্তিগত বৈশিষ্ট্য হিসেবে দেখি, রাজনৈতিক অপব্যবহারের জন্য নয়।" তিনি আরও লিখেছেন, "মন্দির সরকারের বিষয় নয়, বরং সরকারের ভাবার বিষয় বেকারত্ব, জনকল্যাণ, জাতীয় নিরাপত্তা নিয়ে।"
Shashi Tharoor: 'সরকারের ভাবার বিষয় বেকারত্ব, জনকল্যাণ, জাতীয় নিরাপত্তা নিয়ে', রামমন্দির ইস্যুতে কটাক্ষ থারুরের
















