আজকাল ওয়েবডেস্ক: স্কুল ছাত্রীকে ধর্ষণ, ২০ বছরের জেলের সাজা হল অভিযুক্তর। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। শনিবার কান্ধামাল জেলার আদালতের বিচারপতি অনীতা সাহু অভিযুক্ত নাগার্জুন বিসোইকে  ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৩ জন সাক্ষী এবং চিকিৎসকদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আদালত অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বলেও জানা গিয়েছে। নাগার্জুনের বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের ১৯ মে ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে নিজের বাইকে ফুলবনি শহরে নিয়ে গিয়েছিল। অভিযোগ, ফেরার পথে সে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। ২১ মে ওই পড়ুয়ার মা বিসোইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।