আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে নীতীশ কুমারের সভা বাতিল করল তার দল। বিষয়টি নিয়ে কটাক্ষ বিজেপির। ২৪ ডিসেম্বর নীতীশের সভা ও মিছিল করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সভা বাতিল করে জনতা দল ইউনাইটেড। এরপর শুরু হয় তরজা। বিজেপি জানায়, আগে থেকেই তার দল বুঝতে পেরেছে সভায় লোক হবে না। তাই নাকি আগে থেকেই সভা বাতিল করা হয়েছে। তবে নীতীশের দল জানিয়েছে যেখানে সভার আয়োজন করা হয়েছিল সেই জায়গায় সভা করার উপযোগী অবস্থা ছিল না। তাই এই সভা বাতিল করা হয়েছে। তবে নীতীশের সভা বাতিল করা নিয়ে বিজেপি জানিয়েছে, মিডিয়াকে বোকা বানাতে বাহানা করছে জেডিইউ। আসলে তারা লেজ গুটিয়ে পালাতে চাইছে।