আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় অন্য গাড়িকে ধাক্কা দিয়ে ফেলেছিলেন ট্যাক্সিচালক। এরপর ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জোরে ট্যাক্সি ছোটান তিনি। কিন্তু ছাড়নেওয়ালা নয় এক তরুণও। চালক যাতে পালাতে না পারেন তাই চলন্ত ট্যাক্সির ছাদে লাফিয়ে উঠে পড়েন ওই তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও ঘিরে হইহই কাণ্ড।

'ঘর কে কলেশ' নামের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ট্যাক্সির ছাদে উঠে বসে রয়েছেন একজন তরুণ। তখন সান্তাক্রুজ উড়ালপুলের উপর দিয়ে জোরে ট্যাক্সি চালছে। তরুণ ছুটন্ত ট্যাক্সির ছাদে বসে বার বার সেই চালককে গাড়ি থামানোর জন্য বলছেন। কিন্তু চালক কর্ণপাত করছেন না। বরং আরও জোর গতিতে গাড়ি ছোটাচ্ছেন তিনি। তরুণও বলে চলেছেন, 'লাগা গাড়ি সাইট পে' (গাড়ি পাসে দাঁড় করা)।

সে দৃশ্য দেথে পথচলি সকলেই তখন রীতিমত হতবাক। অনেকেই বুঝে উঠতে পারছেন না বিষয়টি। অন্য এক গাড়ির চালক আজব এই ঘটনা দেখেই ভিডিও করেন।

 

?ref_src=twsrc%5Etfw">December 21, 2024

সমাজমাধ্যমেও ওই ভিডিও-তে নানা মন্তব্য। বেশিরভাগই গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তরুণের সাহস এবং দ্রুত চিন্তাভাবনার প্রশংসা করেছিল। একজন লিখেছেন, "সানরুফে থাকা লোকটির প্রতি গভীর শ্রদ্ধা, এমন একজন সাহসী লোক।" অন্যজনের বক্তব্য, "এটি খুব বিপজ্জনক।" কেউ কেউ লিখেছেন, "কেউ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে!! ছাদে বসা লোকটির জন্য এটা খুবই বিপজ্জনক। আমি বুঝতে পারছি সে ড্রাইভারকে থামানোর চেষ্টা করছে কিন্তু এটা সঠিক উপায় নয়।" 

ভিডিওটি সমাজমাধ্যমে তোলপাড় ফেললেও পুলিশের দাবি, তাদের কাছে এই বিষয়ে কেউ কোনও অভিযোগ করেনি।