শুক্রর কৃপায় হুহু করে আয়-রোম্যান্স বাড়বে এই রাশির! ৪ জুলাই থেকে বাম্পার লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
৪ জুলাই ২০২৬ ০৯ : ৪৩
শেয়ার করুন
1
9
আগামী রবিবার, ৪ জুলাই সন্ধ্যা ৭ টা ১৮ মিনিট শুক্র গ্রহ তার স্থান বদলাতে চলেছে। এদিন সিংহ রাশিতে প্রবেশ করবে প্রেম, আকর্ষণের অধিপতি। আগামী ১ অগাস্ট পর্যন্ত এখানেই থাকবে। শুক্রের এই গোচরের কারণে বাম্পার লাভ হতে চলেছে একাধিক রাশির। তালিকায় আছেন কারা? ছবি- সংগৃহীত
2
9
মেষ: শিক্ষা, প্রেম দুই-ই এই সময় হুহু করে বাড়বে। ছাত্ররা ৪ জুলাই থেকে ১ অগাস্টের মধ্যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে কাঙ্ক্ষিত ফল পাবেন, সফল হবেন। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। ছবি- সংগৃহীত
3
9
দাম্পত্যে রোম্যান্স বৃদ্ধি পাবে। যাঁরা সিঙ্গল তাঁদের জীবনে প্রেম আসবে। বিয়ের কথা পাকা হতে পারে। আর্থিক ভাবেও এই সময়টা ভালই কাটবে। বিনিয়োগ করলে ভাল ফল পাবেন। ছবি- সংগৃহীত
4
9
কর্কট: আপনার কথায় বহু মানুষ প্রবল ভাবে আকৃষ্ট হবে। প্রভাবিতও হবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই সময়টা দারুণ ভাল। চেষ্টা বাস্তব রূপ পাবে। ছবি- সংগৃহীত
5
9
ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের জন্য সময়টা খুবই ভাল। পরিচিতি বাড়বে। পারিবারিক ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ব্যবসা বৃদ্ধি হবে। ব্যাপক লাভ হবে। ছবি- সংগৃহীত
6
9
সিংহ: যেহেতু এই রাশিতে প্রবেশ করছে শুক্র সেহেতু তার সুফল পাবেন এই রাশির জাতকেরা। ব্যক্তিত্ব আরও আকর্ষিত হবে। আত্মবিশ্বাস বাড়বে। ছবি- সংগৃহীত
7
9
সমাজে মান সম্মান বাড়বে। আপনার কথাকে মানুষ গুরুত্ব দেবে। পুরনো কোনও সম্পর্ক পুনরায় জোড়া লাগতে পারে। এই সময় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন। ছবি- সংগৃহীত
8
9
তুলা: আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক অবস্থা স্থিতিশীল হবে, কোনও আর্থিক সমস্যা থেকে থাকলে সেটা দূর হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ছবি- সংগৃহীত
9
9
আটকে থাকা অর্থ ফেরত পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও বিপুল অর্থ লাভ করতে পারেন। এই সময়টা উন্নতির জন্য আদর্শ।ছবি- সংগৃহীত