১ জুলাই দ্বিতীয় দফায় অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করেছে রাজ্য সরকার। ওই দিন ১ কোটি ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।
2
11
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, এই প্রকল্পে এখনও পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষ আবেদন জানা পড়েছে।
3
11
তিনি জানান, এর মধ্যে ২৬ লক্ষের নাম বাদ গিয়েছে। এক কোটি ৩০ লক্ষের বেশি মহিলা যোগ্য বলে বিবেচিত বয়েছেন। বাকিরা যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি।
4
11
মুখ্যমন্ত্রী আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের তথ্যও পুনরায় যাচাই করা হয়েছে। সেই সমীক্ষায় একাধিক অসঙ্গতি সামনে এসেছে
5
11
মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রায় ২৭ লক্ষ মহিলার নাম এমনভাবে তালিকাভুক্ত ছিল, যাঁদের মধ্যে কেউ ভারতীয় নন, কারও নাম ভোটার তালিকায় নেই, আবার কোথাও মৃত ব্যক্তির নামও ছিল।
6
11
এমনও দেখা গিয়েছে, একাধিক ব্যক্তির নাম তিনটি আলাদা আলাদা ভোটার তালিকায় রয়েছে। একই সঙ্গে তিনটি পৃথক অ্যাকাউন্টে সরকারি অনুদান জমা পড়ছিল।
7
11
তিনি বলেন, সরকারি অর্থ শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকদের জন্যই বরাদ্দ। তাই নিয়ম মেনেই নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
8
11
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতে এসে সিএএ-তে আবেদন করেছেন, তাঁদের আপাতত কোনও ভাতা বন্ধ করা হবে না। আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা চালু থাকবে।
9
11
এর পাশাপাশি যাঁদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরকারি ভাতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।
10
11
আগামী আগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। মহিলারা ধীরে সুস্থে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
11
11
https://socialregistry.wb.gov.in পোর্টালে অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে ফর্ম পূরণ করে এসডিও, বিডিও এবং কলকাতার পুরসভার আধিকারিকদের কাছে জমা দেওয়া যাবে।