এই আবহেই হঠাৎ করেই ইস্টবেঙ্গলে ভেসে উঠেছে লিওনেল মেসির দেশের ফুটবলার এনজো লোপেজের নাম।
2
13
সেই আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। ইস্টবেঙ্গলে আসা নিয়ে এনজো কী বললেন আজকাল ডট ইন-কে?
3
13
ভিনদেশের সাংবাদিকের কাছ থেকে মেসেজ পেয়ে বিস্মিত এনজো জিজ্ঞাসা করেন, ''আপনি আমার নম্বর পেলেন কীভাবে?''
4
13
তার পরে বললেন, এই মুহূর্তে আমি আর্জেন্টিনায় রয়েছি। পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছি।
5
13
এনজো লোপেজ এখন ফ্রি প্লেয়ার। শেষ খেলেছেন তিনি রোমানিয়ার প্রথম ডিভিশনের ক্লাব 'এফসি বোতোসানি'র হয়ে।
6
13
ইস্টবেঙ্গলে কি আপনি আসছেন? এনজো বলছেন, ''দেয়ার ইজ আ স্ট্রং পসিবিলিটি।'' জোরালো সম্ভাবনাই রয়েছে বলে জানাচ্ছেন এনজো। যদিও বিষয়টা দেখাশোনা করছেন তাঁর এজেন্ট।
7
13
এনজোর প্রশ্ন, ''ইস্টবেঙ্গলের কোচ কি স্প্যানিশ?''
8
13
লাল-হলুদের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে তাঁর পরিচয় নেই। কিন্তু বর্ষীয়ান হাবাসের খ্যাতির কথা শুনেছেন এনজো।
9
13
এনজো জানেন অস্কার ব্রুজোঁর কথা। তাঁর হাত ধরেই যে দীর্ঘ সময় পরে ইস্টবেঙ্গল 'অস্কার' (আইএসএল) পেয়েছে। আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে কথা শুনে মনে হল তিনি অস্কার ব্রুজোঁকে ভালই চেনেন।
10
13
আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের মধ্যে যেরকম চিরপ্রতিদ্বন্দ্বিতা, ভারতেও ইস্ট-মোহনের লড়াই সেরকমই। এনজো কি জানেন তা?
11
13
এনজো বলছেন, ''ভারতীয় ফুটবল সম্পর্কে আমি বিশেষ কিছুই জানি না। তবে আমি ভারতে যেতে চাই। আই নো দেয়ার ওয়াজ ইন্টারেস্ট বাট মাই এজেন্ট ইজ হ্যান্ডলিং ইট।''
12
13
বিশ্বকাপে লিওনেল মেসি তৈরি হচ্ছেন কেপ ভার্দের সঙ্গে লড়াইয়ের জন্য। এনজোর প্রিয় খেলোয়াড় এলএম ১০।
13
13
শেষমেশ এনজো কি আসবেন ইস্টবেঙ্গলে? সময় এর উত্তর দেবে।