কমছে ভর্তুকি, OTP এর সঙ্গে লাগবে DAC, গ্যাস সিলিন্ডারের ৫ নতুন নিয়ম এখনই দেখে নিন
নিজস্ব সংবাদদাতা
১ জুলাই ২০২৬ ১৬ : ৫৯
শেয়ার করুন
1
15
১ জুলাই থেকে রান্নার গ্যাস সংক্রান্ত একাধিক বদল কার্যকর হচ্ছে৷ গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্যই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে৷
2
15
ইন্ডেন, ভারত গ্যাস, এইচপি গ্যাস সবক্ষেত্রেই গ্যাসের সিলিন্ডার বুকিং, গ্যাস ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম বদল করা হয়েছে৷
3
15
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যে সমস্ত রান্নার গ্যাসের কানেকশন নেওয়া হয়েছে তারা গ্যাস সিলিন্ডার প্রতি ভতুর্কি পান৷
4
15
আগে ৯ টি এলপিজি সিলিন্ডারে ভতুর্কি দেওয়া হত৷ এখন মধ্যপ্রাচ্যের অশান্ত পরিবেশের কারণে সরকার মাত্র ৪ টি সিলিন্ডারে ভর্তুকি দেবে বলে ঘোষণা করেছেন।
5
15
যাঁরা ৩০ জুন ২০২৬ এর মধ্যে ই-কেওয়াইসি আপডেট করেননি তাঁরা ১ জুলাই থেকে ভর্তুকি বাবদ যে টাকা পেতেন তা আর পাবেন না৷ এখনই ইকেওয়াইসি আপডেট করে নিন রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য৷
6
15
এখন থেকে নতুন গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় ওটিপি বাধ্যতামূলক। যখনই আপনি গ্যাস সিলিন্ডার বুক করবেন তখনই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে গ্যাস কোম্পানি একটি ওটিপি পাঠিয়ে দেবে।
7
15
যিনি আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে আসবেন তিনি সিলিন্ডার আপনার ঘরে পৌঁছে দেওয়ার পরেই ওটিপি চাইবেন৷
8
15
ওটিপি যাচাই করার পরেই নতুন গ্যাস সিলিন্ডার আপনি পাবেন। রান্নার গ্যাস নিয়ে অবৈধ মজুত রোধ করতে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে৷
9
15
গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময় এখন থেকে DAC বাধ্যতামূলক। ১ জুলাই থেকে ডেলিভারি অথেন্টিকেশন কোড বাধ্যতামূলক।
10
15
OTP ছাড়াও এই DAC যাচাই করা হবে৷ এই DAC ডেলিভারি দিতে আসা ব্যক্তিকে জানাতে হবে৷ OTP ছাড়াও DAC যাচাই হলে তবেই ডেলিভারি সম্পূর্ণ হবে৷
11
15
গ্রাহকদের সতর্ক করা হয়েছে DAC কারও সঙ্গে শেয়ার না করতে৷ গ্যাস সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ক্যাশ মেমো পাঠানো হবে৷ সেখানে সিলিন্ডারের দাম, টাকা পেমেন্টের তথ্য, ডেলিভারির তারিখ উল্লেখ করা থাকবে৷
12
15
নতুন নিয়ম অনুযায়ী একটি পরিবারে একইসঙ্গে PNG আর LPG দুই রকম গ্যাস রাখা যাবে না৷
PNG সংযোগ থাকা পরিবারগুলিকে LPG গ্যাস ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে নির্দিষ্ট কোম্পানিতে৷
13
15
কেউ যদি ভাবেন PNG গ্যাস পরিষেবা ব্যবহার না করে বাড়িতে ফেলে রাখবেন সেক্ষেত্রেও ২ মাস পরে PNG পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাবে৷
14
15
বকেয়া বিল মেটালে তবেই পরিষেবা স্বাভাবিক হবে৷ কোনওভাবে PNG পাইপলাইন বা ভালভ ক্ষতিগ্রস্থ হলে মেরামতির জন্য খরচ গ্রাহককে দিতে হবে৷
15
15
LPG গ্যাসের কানেকশন ছেড়ে দেওয়ার প্রমাণ হিসাবে একটি ভাউচার দেওয়া হবে৷ যদি ভবিষ্যতে এমন কোনও জায়গায় পরিবারটি চলে যান যেখানে PNG গ্যাস পরিষেবা নেই সেখানে এই ভাউচার দেখিয়ে সহজেই LPG গ্যাস কানেকশন নিতে পারবেন৷