আজকাল ওয়েবডেস্ক: দিওয়ালির আবহে প্রয়াগরাজে ভয়াবহ দুর্ঘটনা। বহুতল আবাসনের নিচের তলায় এক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান দমকল কর্মীরা। হাসপাতালে চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। এখনও চিকিৎসাধীন ২ জন।

পুলিশ সূত্রে খবর, শনিবার বাহাদুরগঞ্জে ঘটনাটি ঘটেছে। তিনতলা বিল্ডিংয়ের একতলায় একটি দোকানে আচমকা আগুন লাগে। সেই বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় ওই বৃদ্ধ ব্যক্তি ছিলেন। উপরে আরও কয়েকজন ছিলেন। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে ওই দোকানে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন আশেপাশের একাধিক দোকানেও ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে।