আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আনন্দে নাচানাচিই কাল হল বরের। ওই বর-কে অযোগ্য ও মূল্যবোধহীন বলে মনে হয়েছে হবু শ্বশুর মশাইয়ের। চটে লালা তিনি। শেষপর্যন্ত ওই বরের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল বলে ঘোষণা করে দিলেন। দিল্লির এই ঘটনায় নেটপাড়ায় ভাইরাল। প্রবল শোরগোল নেটিজেনদের মধ্যে।
ঘটনা ঠিক কী?
তখন সবে সন্ধ্যে নেমেছে। ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে দিল্লির গন্তব্যে পৌঁছেছেন বর। চারদিকে উচ্ছ্বাস-উন্মাদনা। শুরু হয়েছে নাচানাচি। বর ও কনে পক্ষের সকলে নাচানাচিতে মেতেছেন। কিছুক্ষণের মধ্যে বর-কেও সকলে নাচতে অনুরোধ করেন। নাচের লোভ সামলাতে পারেননি বর। সে নাচার সময়ই হঠাৎ বেজে ওঠে 'চোলি কা পিছে কেয়া হ্যায়' গান। বরও তালে তাল মিলিয়ে নাচতে থাকেন।
বেশিরভাগ আমন্ত্রিতই বিয়ের এই হালকা মুহূর্তটি উপভোগ করেছিলেন। কিন্তু বরের আচরণ, কনের বাবার ভাল লাগেনি। তিনি ওই গানের সঙ্গে নাচায় হবু জামাইয়ের আচরণ এবং তাঁর পরিবারের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। অত্যন্ত অসন্তুষ্ট হয়ে শেষমেষ ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল বলে ঘোষণা করে দেন।
একরপরই কান্নায় ভেঙে পড়েন কনে। কাঁদতে কাঁদতেই বিয়ের আসর ছেড়ে চলে যান। হবু বর কনের বাবার সঙ্গে কথা বলে বিষয়টি যে নিছক মজার তা বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি। মেয়ের সঙ্গে বরের পরিবারের যোগাযোগও বন্ধ করে দিয়েছিলেন।
ঘটনার খবর দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পোস্টটিতে একটি সংবাদপত্রের ক্লিপিং ছিল যার শিরোনাম ছিল- "বর অতিথিদের আপ্যায়নের জন্য 'চোলি কে পিছে' গানে নাচছে। কনের বাবা বিয়ে বাতিল করেছেন।"
probably the funniest ad placement i’ve seen till date ???? pic.twitter.com/a189IFuRPP
— Xavier Uncle (@xavierunclelite)Tweet by @xavierunclelite
সেই পোস্টে মন্তব্যের বন্যা। একজন লিখেছেন, "শ্বশুর সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অন্যথায়, তাঁকে প্রতিদিন এই নাচ দেখতে হত।"
Sasur ji ne sahi decision liya varna daily aisa dance dekhna padta unko
— Raghav Masoom (@comedibanda)Tweet by @comedibanda
অন্য একজন লিখেছেন, "এটি কোনও সাজানো বিয়ে ছিল না, এটি একটি এলিমিনেশন রাউন্ড ছিল।"
Arrange marriage nhi elimination round chl rha tha ????
— Yashika Batra (@Abeyaaryashi)Tweet by @Abeyaaryashi
