আজকাল ওয়েবডেস্ক : মানুষের খাবার তালিকায় অনেক ভালো ভালো খাবার রয়েছে। সেগুলি খেয়ে মানুষ তৃপ্তি লাভ করে। কিন্তু সেই খাবার তালিকায় যদি থাকে ব্লেড, ব্যাটারি, চেন। তাহলে কী হবে। উত্তরপ্রদেশ থেকে আসা এক ১৪ বছরের ছেলের পেট থেকে পাওয়া গেল এমন সব জিনিস। 

 

চিকিৎসকরা টানা ১ ঘন্টা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না। কিশোরের বাবা সংকেত শর্মা পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। তিনি জানিয়েছেন, তাঁর ছেলের হঠাৎই শ্বাসকষ্ট হতে শুরু করে। গত ১৩ অক্টোবর তাকে আগ্রার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে রোগনির্ণয় করা যায়নি।

 

একে একে চারটি হাসপাতাল ঘুরেও কোনও সমাধান মেলেনি। শেষপর্যন্ত দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি হয় সে। তাকে অস্ত্রোপচার হয়। সেখান থেকে উদ্ধার হয় ব্লেড, স্ক্রু, ব্যাটারির মতো একের পর এক বস্তু। দেখে হতভম্ব হয়ে যান চিকিৎসকরা। ২৮ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। 

 

মানসিক সমস্যায় ভুগেই ওই জিনিসগুলি খেয়েছে সে। কিন্তু এর আগে তার কোনওরকম শারীরিক বা মানসিক সমস্যা তার হয়নি বলেই দাবি মৃত কিশোরের বাবার।

 

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সেই শুরু। এর পর ক্রমেই তার অবস্থার অবনতি হতে তাকে। অবশেষে দিল্লির হাসপাতালে মৃত্যু হল তার। এই ঘটনা সকলকে অবাক করে দিয়েছে।