স্বস্তি মিলল না সাধারণ মানুষের। একদিকে যখন মাসজুড়ে চলছে একের পর এক পর্ব, অন্যদিকে তখন বেড়েই চলেছে গ্যাসের সিলিন্ডারের দাম। আপাতত দাম কমারও কোনও আশা দেখছেন না বিশেষজ্ঞরা।
2
8
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে আন্তর্জাতিক লেনদেনের অস্থিরতার প্রভাব সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। অপরিশোধিত তেলের চড়া দরই যে এলপিজির দাম বৃদ্ধির মূল কারণ, তা এখন স্পষ্ট।
3
8
এর আগে জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ১৮৩.৫০ টাকা এবং ২০৯ টাকা দাম কমলেও, উৎসবের মুখে এসে সেই স্বস্তি উধাও।
4
8
অক্টোবর মাসে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে অনেকটাই বেড়েছে। সিলিন্ডারে প্রায় ৬২.৫০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
5
8
এর ফলে মার খাচ্ছে ব্যবসা-বাণিজ্যও। তবে স্বস্তির খবর একটাই- বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, সাধারণ মধ্যবিত্তের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
6
8
আজ ৩০ অক্টোবর কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৫৪ টাকা।