এক ধাক্কায় অনেকটা বাড়ল অটোর ভাড়া৷ ১৩ বছর পর রাজ্য জুড়ে ভাড়া বাড়াল তামিলনাড়ু সরকার। মঙ্গলবার এ বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।
2
6
নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ১.৮ কিলোমিটারের জন্য ন্যূনতম ভাড়া দিতে হবে ৫০ টাকা। এর পর প্রতি কিলোমিটারে দিতে হবে ২৫ টাকা করে। পাহাড়ি রাস্তায় এই ভাড়ার হার কিছুটা বেশি। ন্যূনতম ভাড়া ৬০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা।
3
6
রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অটোর ভাড়ার ওপর দেড় গুণ (১.৫ গুণ) নাইট চার্জ বসবে। এ ছাড়া, ওয়েটিং চার্জ হিসেবে মিনিটে ১ টাকা ধার্য করা হয়েছে।
4
6
১৯৮৮ সালের মোটর গাড়ি আইনের ৬৭ নম্বর ধারা মেনে প্রকাশিত এই নির্দেশিকাটি আগের ২০১৩ ও ২০১৪ সালের নিয়মগুলিকে বাতিল করছে।
5
6
চেন্নাই মেট্রোপলিটন এলাকা-সহ সমগ্র রাজ্যেই এই নতুন ভাড়া চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
6
6
দীর্ঘ ১৩ বছর অটোর ভাড়া না বাড়লেও জ্বালানি ও আনুষঙ্গিক খরচ অনেকটাই বেড়েছে। চালকদের এই আর্থিক টানাটানির কথা মাথায় রেখেই অবশেষে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।