আলোর উৎসব দীপাবলি। অন্ধকারকে দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার বার্তা দেয় এই উৎসব। বাড়ি সাজানো, প্রদীপ জ্বালানো, আত্মীয়-পরিজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং মা লক্ষ্মী ও গণেশের পুজো—সব মিলিয়ে উৎসবের আমেজে মেতে ওঠেন দেশবাসী।
2
9
২০২৬ সালে ৮ নভেম্বর, রবিবার পালিত হবে দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব উদযাপিত হয়।
3
9
৮ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর দুপুর ১২টা ৩১ মিনিটে তিথির অবসান হবে। তবে প্রদোষকালে অমাবস্যা তিথি থাকায় ৮ নভেম্বরই দীপাবলি পালিত হবে।
4
9
২০২৬ সালে দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ সময় বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে নিয়ম মেনে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করতে পারেন ভক্তরা।
5
9
দীপাবলি শুধু একদিনের উৎসব নয়। কয়েক দিন ধরে বিভিন্ন ধর্মীয় আচার ও রীতির মাধ্যমে এই উৎসব পালন করা হয়। ২০২৬ সালে ৬ নভেম্বর, শুক্রবার: ধনতেরাস।৭ নভেম্বর, শনিবার: ভূত চতুর্দশী৷ ৮ নভেম্বর, রবিবার: দীপাবলি ও লক্ষ্মীপুজো। ১০ নভেম্বর, মঙ্গলবার: গোবর্ধন পুজো।
6
9
দীপাবলির আগে বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে তোলার রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। পুজোর দিন প্রথমে পুজোর জায়গাটি পরিষ্কার করে সেখানে লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি স্থাপন করতে পারেন।
7
9
এরপর ফুল, ধূপ, প্রদীপ, ফল ও মিষ্টি দিয়ে পুজো করা হয়। দেবী লক্ষ্মীর আরতি এবং মন্ত্রপাঠের মাধ্যমে পুজো সম্পন্ন করা হয়। সন্ধ্যায় বাড়ির প্রবেশদ্বার এবং পুজোর স্থানে প্রদীপ জ্বালান।
8
9
দেবী লক্ষ্মী ও গণেশের পুজোয় ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন এবং দরিদ্র মানুষকে সাধ্য অনুযায়ী সাহায্য করুন।
9
9
পুজোর সময়ে মন শান্ত রাখুন এবং বাড়িতে অশান্তি বা ঝগড়া এড়িয়ে চলুন। অতিরিক্ত বাজি পোড়ানো থেকে বিরত থাকুন। পরিবেশ ও বায়ুদূষণের বিষয়টিও মাথায় রাখুন।