১০০০ টাকার নতুন নোটে মন্দিরের ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় নোটের এই নয়া নকশা। ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে যে, রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত মেনেই হলুদ রঙের ১০০০ টাকার নতুন নোট এনেছে সরকার। স্বাভাবিকভাবেই নতুন নোটকে ঘিরে কৌতূহল জেগেছে।
2
6
নভেম্বরের ১৫ তারিখ থেকে নয়া এই ১০০০ টাকার নোট বাজারে মিলবে বলেও খবর।
3
6
এবার নয়া এই ১০০০ টাকার নোট নিয়ে মুখ খুলল সরকার।
4
6
প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক টিম জানিয়েছে যে, নতুন ১০০০ টাকার নোট প্রকাশের খবরটি পুরোপুরি মিথ্যে। রকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের কোনও নোট প্রকাশ করেনি। এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট থেকে নিজেদের বিরত থাকতে বলেছে পিআইবি।
5
6
পাশাপাশি এই ধরনের পোস্টের বিশ্বাসযোগ্যতা বুঝতে সরকারি ওয়েবসাইট দেখতে বলেছে পিআইবি।
6
6
এখন ভারতের বাজারে কী কী নোট চলছে ?বর্তমানে ভারতের বাজারে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকার নোটের প্রচলন রয়েছে। মনে রাখতে হবে, এক টাকার নোট ভারতীয় সরকারের অর্থ মন্ত্রক প্রকাশ করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটি প্রকাশ করেনি। মজার বিষয় হল, রিজার্ভ ব্যাঙ্ক অনেক আগেই ২ ও ৫ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। যদিও এই নোটগুলি এখনও বাজারে পাওয়া যায়, সেগুলি এখনও আইনত বৈধ।