রাজ্যের সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও পুরনিগমের কর্মী এবং রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের অডিট শাখা মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
2
8
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। একই হারে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীদেরও ডিএ দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলি পৃথকভাবে অনুমোদন জারি করতে পারবে।
3
8
এছাড়াও, রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্যও ৩৮ শতাংশ হারে ডিআর কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। একই সুবিধা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
4
8
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একইভাবে, এখনও রোপা ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন প্রাপ্ত পেনশনভোগীদের ডিআর-ও ২২৩ শতাংশ করা হবে।
5
8
এছাড়া, যেসব দৈনিক মজুরির কর্মীদের বেতন ন্যূনতম মজুরি আইনের আওতায় নির্ধারিত নয়, তাঁদের দৈনিক মজুরি ১ অক্টোবর থেকে অতিরিক্ত ১১০ টাকা বৃদ্ধি করা হবে বলেও অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
6
8
তৃণমূল জমানায় সরকারি কর্মীদের প্রবল ক্ষোভ ছিল ডিএ নিয়ে। ক্ষমতায় এসেই শুভেন্দুর সরকার ডিএ নিয়ে বিরাট ঘোষণা করেছে। প্রশ্ন ঘুরছিল, কবে থেকে মিলবে এই ডিএ'র টাকা?
7
8
রাজ্যের কর্মীরা, এতদিন কেন্দ্র সরকারের কর্মীদের থেক অনেক কম হারে ডিএ পেতেন। বিজেপি ক্ষমতায় আসার পর, প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বাড়ানোর কথা জানান।
8
8
সরকারের ঘোষণানুসারে, ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বেড়ে মূল বেতনের ৩৮ শতাংশে পৌঁছাবে। এর ফলে বহু কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে।