সাংবাদিকদের জন্য স্বাস্থ্যবিমা, বোনাস, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন, একযোগে মঙ্গল সকালে পরপর ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একইসঙ্গে সংবিধানের চতুর্থ স্তম্ভকে পরামর্শ দিলেন বেশকয়েকটি বিষয়ে।
2
7
একদিকে যেমন বললেন, 'সকলে একসঙ্গে আসুন কাজ করি।' বললেন, ভোট একদিন হবে। ভোটের সময় পক্ষে-বিপক্ষে থাকবে। সারাবছর কাজ হবে বাংলাকে মাথ উঁচু করে দাঁড় করিয়ে রাখার। একইসঙ্গে মনে করালেন, এতে সবথেকে বেশি ভূমিকা থাকবে সংবিধানের চতুর্থ স্তম্ভের।
3
7
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দুটি ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব, দৃষ্টিভঙ্গিতে একটু কঠোরতা চাইব। রাষ্ট্রের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে আপনারা সবাই কঠোর নীতি নিয়ে চলবেন। কারণ আমরা সবাই মনে করি নেশন ফার্স্ট। স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা, পশ্চিমবঙ্গের ভূমিকা সকলে আমরা সবাই জানি। দেশ দুর্বল হোক, দেশে অস্থিরতা তৈরি হোক, এমন কোনও কাজ আমরা করব না। এটুকু আমি আপনাদের কাছ থেকে আশা করব।'
4
7
শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বললেন, 'আমার সমালোচনা করবেন, আমার দলের করবেন, আমার বক্তব্যের করবেন, মাথা পেতে নেব, তার জন্য কোনও প্রতিশোধ নেওয়ার কোনও মানসিকতা আমার থাকবে না। কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে আপনারা সবাই কঠোরতা নিয়ে চলবেন, এটুকু আমি বলব।'
5
7
বাকস্বাধীনতার কথা মনে করিয়েই মুখ্যমন্ত্রী বলেন, 'এমন কিছু ভাষা প্রয়োগ করব না, যাতে কোনও ধর্মীয় আস্থায় আঘাত পড়ে।'
6
7
সরকারের ভূমিকাও উল্লেখ করে বলেন, 'ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এগুলো আমরা সরকারের পক্ষ থেকে বেধে দিয়েছি। কিন্তু আস্থা পালনে কাউকে বাধা দিয়েছি, এমন কোনও উদাহরণ, কোনও সম্প্রদায়ের ক্ষেত্রে পাবেন না।'
7
7
সঙ্গেই তিনি বলেন, 'দেশপ্রেম, ধর্মীয় আস্থার ক্ষেত্রে এমন কোনও শব্দ-বাক্য প্রয়োগ করা উচিৎ নয়, যাতে দেশ দুর্বল হবে, ধর্মীয় আস্থায় আঘাত আসবে।'