গঙ্গার নীচ দিয়ে শিয়ালদহ-হাওড়া গ্রিন লাইন মেট্রো চালু হওয়ায় রাজ্যবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে।
2
10
এবার আরও বড় পরিকল্পনা করছে রাজ্যের বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর সরকার চাইছে হুগলি নদীর নীচে একটি সুড়ঙ্গ তৈরি করতে। সেখানে কিন্তু মেট্রো চলবে না। চলবে গাড়ি, লরি, বাস!
3
10
হঠাৎ কেন পরিকল্পনা? রাজ্য সরকার চাইছে শিল্পে জোয়ার আনতে। এর পাশাপাশি বন্দর বাণিজ্যে উন্নতি ঘটাতে।
4
10
তৃণমূলের আমলে বিদ্যাসাগর সেতুর মতো আরও একটি সেতু তৈরির পরিকল্পনা ছিল। কেন্দ্রেরও অনুমতি থাকলেও, সেই পরিকল্পনা আর দিনের আলো দেখেনি।
5
10
নতুন সরকার সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে। কিন্তু হুগলি নদীর উপর দিয়ে নয়, নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এই সুড়ঙ্গকে জুড়ে দেওয়া হবে জাতীয় সড়কের সঙ্গে।
6
10
জানা গিয়েছে, রাজ্যে পরিকল্পনা রয়েছে, কলকাতা থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করার। এর সঙ্গে যুক্ত হবে এলিভেটেড করিডর। সঙ্গে রেল ওভারব্রিজ এবং একটি অ্যাপ্রোচ রোডও তৈরি করা হবে।
7
10
১৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে হুগলি নদীর নীচে তৈরি হওয়া সুড়ঙ্গকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে বারাণসী-কলকাতা আর্থিক করিডরের সঙ্গে এই সুড়ঙ্গ যুক্ত হবে।
8
10
প্রশাসনের লক্ষ্য, এতে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের উপরেও চাপ কমবে অনেকটা। হুগলি নদীর নীচে টানেল তৈরি হলে, অনেকটাই চাপ কমবে বিদ্যাসাগর সেতুর।
9
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন যে প্রশাসনিক বৈঠকে হুগলি নদীর নীচে সুড়ঙ্গ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, এটি জাতীয় সড়ক মন্ত্রকের কাজ। তবে পোর্ট ট্রাস্ট ও শিপিং ডিপার্টমেন্ট নো অবজেকশন সার্টিফিকেট দিতে রাজি হয়েছে।
10
10
জানা গিয়েছে, নদীর নীচে এই করিডর তৈরি করতে প্রাথমিক ভাবে খরচ ধরা হয়েছে আট হাজার কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়িত হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের গুরুত্ব আরও বাড়বে। শিল্প আসবে।