আজ বুধবার, ১ এপ্রিল বুধ-শাসিত রাশি কন্যাতে প্রবেশ করবে চন্দ্র। এদিনে চতুর্দশী তিথি সকাল ৭:০৭ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এবং এরপর পূর্ণিমা শুরু হবে। নতুন মাসের প্রথম দিনেই রাশিফলে মিলছে নানা ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, আজ অনেকের জীবনে নতুন সুযোগ আসতে পারে, আবার কারও ক্ষেত্রে একটু সাবধান হওয়াও জরুরি।
2
13
মেষঃ আজ আপনার জন্য দারুণ একটা দিন হতে পারে। নতুন কাজ শুরু করতে চাইলে আজই সেরা সময়। চাকরি বা ব্যবসায় ভাল খবর পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গেও সময় ভাল কাটবে।
3
13
বৃষঃ আজ একটু সতর্ক থাকুন। শরীরের দিকে নজর দিন, বিশেষ করে পেটের সমস্যা হতে পারে। খরচও একটু বেশি হতে পারে, তাই অযথা টাকা খরচ না করাই ভাল। তবে পরিবারের সমর্থন পাবেন।
4
13
মিথুনঃ আজ আপনি নতুন কিছু শেখার বা করার সুযোগ পাবেন। অফিসে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু তাতেই আপনার উন্নতি হবে। ব্যবসায় নতুন আইডিয়া কাজে লাগালে লাভ হতে পারে।
5
13
কর্কটঃ আজ দায়িত্ব বাড়লেও আপনি তা ভালভাবে সামলে নিতে পারবেন। পরিবারে শান্তি থাকবে। টাকার দিক থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে।
6
13
সিংহঃ আজ আত্মবিশ্বাস থাকবে অনেক বেশি। যে কাজই করবেন, তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ এলে ভয় না পেয়ে এগিয়ে যান।
7
13
কন্যাঃ আজ নিজের উপর ভরসা রাখাটা খুব জরুরি। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভেবে নিন। কাজের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে।
8
13
তুলাঃ সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভাল। পরিবার বা সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে।
9
13
বৃশ্চিকঃ আজ হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে জীবনে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবুন। ঝোঁকের মাথায় কিছু করবেন না।
10
13
ধনুঃ আজ একটু ক্লান্ত লাগতে পারে। শরীরের যত্ন নিন। কাজের চাপ থাকলেও নিজেকে বেশি চাপ দেবেন না।
11
13
মকরঃ আজ কাজের জায়গায় উন্নতির সুযোগ আসতে পারে। নতুন দায়িত্ব পেলে সেটা গ্রহণ করুন। ভবিষ্যতে লাভ হবে।
12
13
কুম্ভঃ টাকার দিক থেকে ভাল খবর পেতে পারেন। নতুন আয় বা লাভের রাস্তা খুলতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকেও লাভ হতে পারে।
13
13
মীনঃ আজ মন শান্ত থাকবে। অনেকদিনের আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।