প্যান কার্ড এখন আর শুধু কর-সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত হয় না। বর্তমানে, এটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, কেওয়াইসি (KYC) সম্পন্ন করা, বিনিয়োগ এবং বিভিন্ন আর্থিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার প্যান কার্ডের তথ্য আপডেট রাখা সব সময় জরুরি।
2
13
আপনার প্যান কার্ডের ছবি পুরনো, অস্পষ্ট হয়ে গিয়ে থাকে বা বর্তমান আপনার চেহারার সঙ্গে আর না মেলে, তাহলে ছবি আপডেট করা প্রয়োজন।
3
13
এই কাজ করার জন্য এখন আপনাকে সরকারি অফিসের দোরে গিয়ে ঘুরতে হবে না। অনলাইনে তা আপডেট করতে নিতে পারবেন। প্রক্রিয়াটি খুবই সহজ এবং বাড়ি থেকেই সম্পন্ন করা যায়। কীভাবে করবেন এই কাজ?
4
13
NSDL বা UTIITSL-এর অফিসিয়াল প্যান পরিষেবা ওয়েবসাইটে যান এবং প্যান সংশোধন/আপডেট অপশনটি নির্বাচন করুন।
5
13
ভারতীয় নাগরিকদের ফর্ম ৪৮এ পূরণ করতে হবে এবং ছবি সংশোধন বা অমিল সম্পর্কিত অপশনটি বেছে নিতে হবে।
6
13
এরপরে আপনার প্যান নম্বর, পুরো নাম, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যত্নসহকারে প্রদান করুন।
7
13
সাম্প্রতিক একটি পাসপোর্ট আকারের ছবি জেপিইজি ফরম্যাটে আপলোড করুন। নিশ্চিত করুন যে ছবিটি স্পষ্ট এবং নির্দিষ্ট আকারের শর্ত পূরণ করছে।
8
13
আধার কার্ড, ভোটার আইডি বা অন্য কোনও স্বীকৃত পরিচয়পত্রের স্ক্যান করা কপি আপলোড করুন।
9
13
ডকুমেন্টগুলো আপলোড করার পর, ৯১ টাকা সংশোধন ফি এবং প্রযোজ্য জিএসটি প্রদান করুন। ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
10
13
পেমেন্ট সফল হলে, আপনি একটি ১৫-সংখ্যার নম্বর পাবেন। এটি ডাউনলোড করে সাবধানে সংরক্ষণ করুন, কারণ আপনার আবেদনের পরিস্থিতি জানার জন্য এটির প্রয়োজন হবে।
11
13
কিছু ক্ষেত্রে, আবেদনকারীদেরকে সহায়ক নথিপত্রসহ একটি স্বাক্ষরিত প্রাপ্তিস্বীকারপত্রের প্রমাণ ডাকযোগে পাঠাতে বলা হতে পারে। আবেদন প্রক্রিয়া চলাকালীন সব নির্দেশা মেনে চলতে হবে।
12
13
আপনার বর্তমান চেহারার সঙ্গে ছবির অমিল থাকলে তা কেওয়াইসি ভেরিফিকেশন, ব্যাঙ্কিং লেনদেন এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে সমস্যা তৈরি করতে পারে।
13
13
আপনার প্যান কার্ডের ছবি আপডেট রাখলে তা নির্বিঘ্ন ভেরিফিকেশন নিশ্চিত করে এবং আর্থিক বা সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সাহায্য করে।