ক্রিকেট ও বলিউডের প্রেমকাহিনি নতুন নয়। সেই তালিকায় নাম উঠল অর্শদীপ সিংয়ের? পাঞ্জাব কিংসের পেসারের নতুন পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তিনি অবশ্য কারও নাম প্রকাশ্যে আনেননি।
2
6
স্ন্যাপচ্যাটে একটি স্টোরি দেন অর্শদীপ। সেখানে দেখা যায়, একজনের হাত ধরে আছেন ভারতীয় পেসার। কার হাত, পুরুষ না মহিলা, তাঁর সঙ্গে অর্শদীপের কী সম্পর্ক কিছুই প্রকাশ্যে আনেননি অর্শদীপ।
3
6
কীভাবে সামরিনকে ‘আবিষ্কার’ করলেন নেটিজেনরা? অর্শদীপের আপলোড করা ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর হাতে একটি ট্যাটু রয়েছে। ঠিক একই ধরনের ট্যাটু রয়েছে সামরিনের হাতে। অন্যদিকে ওই ছবিতে মহিলার নখের নেলপলিশ দেখেও অনেকে মিল খুঁজে পাচ্ছেন।
4
6
প্রেমে পড়েছেন অর্শদীপ? তার উত্তর মেলেনি। ভক্তরা দ্রুত ওই ছবির স্ক্রিনশট তুলে ভাইরাল করে দিয়েছেন। আরও দুইয়ে দুইয়ে চার করা হয়েছে, কারণ সামরিনকে পাঞ্জাব কিংসের ম্যাচের দর্শকাসনে দেখা গিয়েছে। সেটা কি শুধু পাঞ্জাবের জন্য নাকি অর্শদীপের জন্য?
5
6
২৫ বছর বয়সি সামরিন পেশায় অভিনেত্রী ও মডেল। বাদশাহ, গুরু রনধওয়া বা মনিন্দর বুট্টারের একাধিক মিউজিক ভিডিওয় তাঁকে দেখা গিয়েছে।
6
6
জম্মু ও কাশ্মীরে জন্ম সামরিনের। ২০১৮ সালে মডেলিংয়ের জগতে পা রাখেন। ফেমিনা মিস ইন্ডিয়ার মাধ্যমে রূপের দ্যুতি ছড়িয়ে চর্চায় আসেন। ২০২১-এ রুপোলী পর্দায় আবির্ভাব। তারপর আর ফিরে তাকাতে হয়নি। একাধিক মিউজিক ভিডিওর সুবাদে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ সামরিন।